রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আটোয়ারী হাসপাতাল আরো নতুন ৮জন চিকিৎসক পেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন আটজন চিকিৎসক পেয়েছে। ৪২তম বিসিএস(স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ আটজন চিকিৎসককে এ হাসপাতালে পদায়ন করা হলে সোমবার( ২৮ ফেব্রুয়ারি) বিকেলে তারা নিজ কর্মস্থলে যোগ দেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা নতুন চিকিৎসকদের বরণ করে নেন।

হাসপাতালে নতুন চিকিৎসকরা যোগদান করায় এ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমে আরো নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন চিকিৎসকরা হলেন,ডা. মির্জা সাইদুল ইসলাম, ডা. মোঃ রাজু হোসেন, ডা. মোছাঃ হাফিজা খাতুন, ডা.মোঃ জাহিদ হাসান, ডা.মোছাঃ রশিদা আক্তার রেশমা, ডা.নাসরিন ইসলাম, ডা.অনন্যা ও ডা. এ.কে.এম শাফায়াত লস্কর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আটোয়ারী হাসপাতালে ২৮জন চিকিৎসকের প্রয়োজন।

নতুন আটজন চিকিৎসক সহ ১৩জন চিকিৎসক এখন থেকে এ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি উপজেলার সর্বক্ষেত্রে চিকিৎসা সেবা পৌছে দিতে সবার সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে নতুন চিকিৎসকগণ সঠিক দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit