শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম

বাজে হারের পর যা বললেন হতাশ তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রাখে বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। লক্ষ্য ছিল তাদের বিপক্ষে জয় তুলে নেওয়া ও আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের পয়েন্ট আরও বাড়ানো। কিন্তু তা হয়নি। 

এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়ে ৪০.১ ওভার খেলে জয় তুলে নেয়। সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হারায় বেশ হতাশ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন,  আজকে অনেক হতাশ হয়েছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এমন অবস্থানে ছিলাম। তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারিনি।  

তিনি আরও বলেন, আমরা মাঝে ভালো খেলেছিলাম। কিন্তু শেষ গিয়ে সেটি ধরে রাখতে পারিনি। আমি মনে করি লিটনও খারাপ সময়ে আউট হয়েছিল। সে খুব ভালো খেলছিল ও দুর্দান্ত ফর্মে ছিল। তামিম আরও বলেন, আমি মনে করি এ ম্যাচটি (তৃতীয় ওয়ানডে) ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও আমরা সিরিজ জয় করেছি। কিন্তু পুরো বিষয়টি হলো পয়েন্ট তুলে নেওয়া। এ নিয়ে কোনো অজুহাত নেই। ১০০ রানের সময় আমাদের একটি উইকেটের পতন হয়েছিল।  প্রথম ২০ ওভার কঠিন ছিল। আমরা ওই সময় বেশ কষ্ট করি। কিন্তু যখন পিচ একটু ভালো হয় তখন আমাদের উইকেট হারাই। সবশেষে শতক তু্লে নেওয়া গুরবাজের প্রশংসা করেন তামিম। তিনি জানান সে অসাধারণ ব্যাটিং করেছে এবং বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit