মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?- প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

লালমনিরহাটে শিকল ছিড়ে লোকালয়ে সার্কাসের হাতি, নারী সঙ্গীর খোঁজে তান্ডব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে দি লায়ন সার্কাসের একটি পুরুষ হাতী শিকল ছিড়ে লোকালয়ে প্রবেশ করে তান্ডব চালিয়েছে। পুরুষ হাতিটি তার নারী সঙ্গীর খোঁজে তান্ডব চালিয়ে দুকানপাট ও গাছপালা ভেঙ্গে ফেলে। হাতির এমন তান্ডব দেখে এক পথচারী অজ্ঞান হলে তাকে উদ্ধার করে সূর হাসপাতালে ভর্তি করেন। 

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে বিকট বিকট গর্জন করে শিকল  ছিঁড়ে বেরিয়ে এসে এমন তান্ডব চালায়। হাতির মাহুতসহ সার্কাস দলের সদস্যরা হাতিটিকে শান্ত করতে ব্যর্থ হয়ে ফোন দেন ফায়ার সার্ভিসে। তারাও যেতে পারছেন না হাতিটির কাছে। হাতির মাহুত মো. মজিবর বলেন, হাতিটি পুরুষ হাতি হওয়ায়‘নারী সঙ্গীর খোঁজে এমন বেপরোয়া হয়ে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। ইতিমধ্যে রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা আসছে।

হাতিটির অপর মাহুত মাসুম জানায়, যেহেতু হাতিটি পুরুষ হাতি তাই হরমন জনিত কারনে এমনটি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পানিতে কিছুক্ষণ ডুবে থাকলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই হাতিটি পুকুরে নামিয়ে দেয়া হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতিটি পুকুরেই ছিল। মেলার পাশেই চলন্ত একটি পানের দোকানদার রহিম মিয়া জানান, আমি দোকান করছিলা এমন সময় হঠাৎ হাতিটি শিকল ছিড়ে তেড়ে আসে এবং আমার দোকানটি দুমড়ে মুচড়ে ফেলে দেয়। এতে আমার দোকানের যাবতীয় মালামল নষ্ট হয়ে যায়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে  এলাকাবাসীর মধ্য আতঙ্ক বিরাজ করে। হাতিটি যেদিকেই যাচ্ছিল লোকজন ছুটাছুটি করছিল। এসময় একজন আহত হয়ে রাস্তায় পড়ে যায়। স্টোরপাড়া এলাকর নবিয়ার রহৃান জানান, হাতিটি শিকল ছিড়ে আসার পর আশে পাশের গাছপালা সব উপড়ে ফেলে দেয়। এসময় নির্মানকৃত রেলওয়ের প্রাচীর ওয়ালের স্তম্ভ ভেঙ্গে ফেলে দেয়। হাতিটি তার জায়গা থেকে রেলওয়ে স্টেশন হয়ে এক কিলোমিটার দুরে গিয়ে রেলের একটি পুকুরে নেমে শান্ত হয়। এখন পর্যন্ত হাতিটি সেখানেই অব্স্থান করছিল। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহা আলম বলেন, ‘হাতিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত হাতিটি কোনো মানুষকে আক্রমণ করেনি বা কারও ক্ষতি হয়নি। হাতিটি বর্তমানে পুকুরে ডুবন্ত অবস্থায় আছে।

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit