মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথিদের হুশিয়ারির পর সৌদি আরবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারওয়েজ। 

এর মধ্যে আবুধাবি থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে আগামী সপ্তাহ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে ইতিহাদ। একই ধরনের পদক্ষেপ হিসেবে কাতার এয়ারওয়েজও সাময়িকভাবে সৌদি আরবে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।

ইয়েমেনের হুথিরা সৌদি আরবে বিমান চলাচলের বিষয়ে বিভিন্ন দেশকে সতর্ক করার পর এয়ারলাইনগুলো এ সিদ্ধান্ত নিল। সাম্প্রতিক দিনগুলোতে হুথিদের হামলায় কয়েকজন নিহত হওয়ার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ারও শনিবার পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

গত শনিবার হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববারের আরেক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এসব হামলার পর বিমানবন্দরটি বন্ধ রয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকতে পারে। এরই মধ্যে বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করেছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করতে আন্তর্জাতিক এয়ারলাইনস ও যাত্রীদের সতর্ক করেছেন। তার ভাষ্য, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্য বিমানবন্দরগুলো অনিরাপদ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit