রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লিগ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : নবম বারের মতো ইংলিশ লিগ কাপ (কারাবাও) জিতল লিভারপুল। নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলা গোলশূন্য সমতায় থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত লিভারপুলের। ২২ শটের টাইব্রেকারে চেলসিকে ১১-১০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ঘরোয়া শিরোপার স্বাদ পেল লিভারপুল। ম্যাচে ৫৪ ভাগ বলের দখল ছিল লিভারপুলের পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। চেলসির পায়ে বল ছিল ৪৬ ভাগ। ব্লুজদের ১১টি শটের মাত্র চারটি ছিল লক্ষ্যে।

ওয়েম্বলিতে ৪-৩-৩ ফর্মেশনে প্রথমার্ধে দাপট দেখিয়েও গোল করতে পারেনি লিভারপুল। বেশ কয়েকবার গোছালো আক্রমণে উঠেও ভাঙতে পারেনি চেলসির রক্ষণ। দ্বিতীয়ার্ধে অল রেডরা আরো আক্রমণাত্মক কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লিভারপুল।   ৩-৪-২-১ ফর্মেশনে প্রথমার্ধে রক্ষণেই মনোযোগ ছিল চেলসির। দ্বিতীয়ার্ধেও তেমন আক্রমণে উঠতে পারেনি চেলসি। লিভারপুলের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল পারেনি গোল করতে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। প্রথম দশ শটে দুই দলই সমান দশবার বল জালে জড়ায়। তবে ১১তম শটে এসে পথ হারায় চেলসি। লিভারপুলের ১১তম শটে গোলরক্ষক কেহের গোল করলেও চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা গোল করতে ব্যর্থ হন। আর এতেই টাইব্রেকারে ১১-১০ গোলে শিরোপা নিজেদের করে নেয় লিভারপুল। ২০১১-১২ মৌসুমের পর আবারো কারাবাও কাপ জিতল অল রেডরা। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে কারাবাও কাপের সর্বোচ্চ শিরোপার মালিক এখন লিভারপুল। সিটির ৮টি এবং লিভারপুলের ৯টি।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit