রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দর্শকশূন্য মাঠে শততম টেস্ট খেলবেন কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেই অনন্য মাইলফলক স্পর্শ করবেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। আগামী ৪ মার্চ সিরিজের প্রথম টেস্টটি হবে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে। ওই ম্যাচেই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন কোহলি।

তবে কোহলির এমন রেকর্ড গড়ার ম্যাচে মাঠে বসে খেলা দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। কভিড-১৯-এর কারণেই মোহালি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিসিএর সচিব পুনীত বালি এএফপিকে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, শহরে কভিড সংক্রমণের কারণে আমরা কোহলির শততম টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিতে পারছি না। এটি একটি ঐতিহাসিক উপলক্ষ এবং আমরা বিশ্বসেরা ব্যাটারকে অভিনন্দন জানাব। শহরজুড়ে বিলবোর্ড লাগানো হবে। ‘

২০১১ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত থেকে ৯৯টি টেস্ট খেলেছেন কোহলি। ৫০.৩৯ গড়ে তার সংগ্রহ ৭৯৬২ রান। সেঞ্চুরি ২৭টি, হাফসেঞ্চুরি ২৮টি। যদিও গত দুই বছর ধরে কোনো ফরম্যাটেই তার ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। ভারতের হয়ে এবং বিশ্বের মধ্যে সবেচেয়ে বেশি ২০০টি টেস্ট খেলার রেকর্ড শচীন টেন্ডুলকারের। মোহালি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া বেঙ্গালুরু টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit