মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ভুয়া আর্থিক প্রতিবেদন দাখিল বন্ধ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধনী কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরসহ (আরজেএসসি) অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় কম্পানির আর্থিক প্রতিবেদন জমাদানের ক্ষেত্রে এমন পদ্ধতি নিয়ে আসার প্রয়োজন, যাতে কোনো প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদন দাখিল করতে না পারে। দেশ অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আর্থিক প্রতিবেদনের সত্যতা অত্যন্ত জরুরি। রবিবার রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

যেকোন ব্যবসাপ্রতিষ্ঠানের ভালো ব্যবস্থাপনার স্বার্থে সঠিক হিসাব পরিচালনা করার প্রয়োজন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো কোম্পানি সঠিকভাবে হিসাব পরিচালনা না করলে বেশি দূর এগোতে পারে না। তিনি বলেন, দেশে বর্তমানে আড়াই লাখের বেশি নিবন্ধিত কম্পানি রয়েছে। কিন্তু এর মধ্যে কয়টি প্রতিষ্ঠান সঠিক প্রতিবেদন দাখিল করছে সেটি দেখতে হবে। কোনো প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদন জমা করলে, সেটার দায়ভার কিন্তু যারা ভালো কাজ করছে, কিংবা হিসাববিদদের ওপর চলে আসে। তাই সবাই মিলে এমন পদ্ধতি বের করতে হবে, যাতে কোনা অপশক্তি ভুয়া প্রতিবেদন দাখিল করার সুযোগ না পায়।

অনুষ্ঠানে আইসিএবির  সভাপতি মো. শাহাদাৎ হোসেন বলেন, আইসিএবির সক্ষমতা জোরদার করা জরুরি, কারণ এতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থনীতিতে আরাে বেশি অবদান রাখতে এবং দেশে অধিকতর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি তৈরির ক্ষেত্রে অবদান রাখতে পারবে। তিনি নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া আর্থিক বিবরণীর সত্যতা যাচাইয়ে আইসিএবির নানা উদ্যোগের কথা তুলে ধরেন । অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বোস এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বক্তব্য দেন।
সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit