বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ঝলসে দেওয়া সেই নারীর পাশে ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View
সাভার প্রতিনিধি : আশুলিয়ায় পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীর শরীরে ক্যামিকেল ঢেলে ঝলসে দেওয়া সেই অসহায় নারীর পাশে দাড়ালেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। শনিবার বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন চিত্রশাইল এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল ইসলামের নিজস্ব অর্থায়নে ওই নারীরকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগীতা তুলে দেন ছাত্র লীগ নেতা মোঃ খলিল প্রধান। 

এসময় ওই নারীকে উন্নত চিকিৎসা দিতে সকল প্রকার আর্থিক সহযোগীতা চালিয়ে যাওয়ারও আশ্বাস দেন দলটির নেতৃবৃন্দ। ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল ইসলাম বলেন, আমরা এবং আমাদের ছাত্র লীগের খলিল প্রধানসহ আপতত ওই মহিলার চিকিৎসার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করতেছি এবং তার উন্নত চিকিৎসায় আরো সহযোগীতা করবো। পাশাপাশি  সমাজের যারা আছেন তারাও সহযোগীতা করবেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ রাখবো এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হোক। 
এবিষয়ে থানা ছাত্রলীগ নেতা মোঃ খলিল প্রধান বলেন, অতীতে ছাত্র লীগ অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের নির্দেশে স্বামী কর্তৃক ঝলসে দেওয়া সেই অসহায় নারীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগীতা দিয়েছি। তার সুস্থ হওয়া পর্যন্ত সকল প্রকার সহযোগিতা আমরা চালিয়ে যাবো।  

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit