শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট, ঠিক হচ্ছে ভেন্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি রাশিয়ার। 

জেলেনস্কির প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর যে অভিযোগ করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং এখনো রয়েছে। এটিই আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।

নিকিফোরভের উদ্ধৃতি দাবি করে রুশ বার্তা সংস্থা টাসের খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সমঝোতার জন্য আলোচনার সময় ও স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে। যত শিগগির আলোচনা শুরু হবে, জনজীবন তত দ্রুত স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে।

জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভের বিবৃতি প্রকাশের কিছু সময় আগে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারভ দাবি করেছিলেন, গতকাল শুক্রবার কিয়েভ আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আলোচনার ইস্যুটি আজ পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছে কিয়েভ।

এদিকে ইসরায়েলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন করনিচাক আভাস দিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে কিয়েভের আলোচনায় মধ্যস্থতা করতে পারে তেল আবিব। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) না বলেনি। তারা বোঝার চেষ্টা করছে যে দাবার বোর্ডে তাদের অবস্থানটা কোথায়। আমরা বিশ্বাস করি, এ বিশ্বে ইসরায়েলই একমাত্র গণতান্ত্রিক দেশ, যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেরই দারুণ সম্পর্ক রয়েছে।’

সূত্র : টাস, আরটি

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit