বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

আশুলিয়ায় বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি ব্রীজের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৪) লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউপির রাঙ্গামাটি ব্রীজের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে বস্তাবন্ধী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই(উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন জানান, রাঙ্গামাটি ব্রীজের দক্ষিণ-পশ্চিমপাশে সড়কের পাশেই মানুষের হাত বের করা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি তিন/চার দিন আগের। এরই মধ্যে শরীরে পঁচন ধরে গেছে। তবে মরদেহটি একজন নারীর সনাক্ত করা গেছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি। লাশ ময়ণা তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit