শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

লিটনের পঞ্চম শতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে পারতেন। ফজল হক ফারুকির বলে লেগবিফোর হলে রিভিউতে দেখা যায়, বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। ফলে সে যাত্রায় বেঁচে যান লিটন দাস। এরপরও আফগানরা কয়েকটাই সুযোগ দিয়েছেন লিটনকে। যা ঠিকঠাক কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করলেন টাইগার ওপেনার।

নিজের ৪৯তম ম্যাচ খেলতে নেমে ১০৭টি বল মোকাবেলা করে ১৪টি চারের মারে পৌঁছে যান কাঙ্ক্ষিত শত রানের মাইলফলকে। তারপর আরও দুটি চার ও একটি ছক্কার মারে এখন অপরাজিত আছেন ১২৫ রানে। 
অন্যপ্রান্তে কম যাননি মুশফিকও। ৪১তম ফিফটি পূরণ করে মি. ডিপেন্ডেবলও ছুটছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের লক্ষ্যেই। 

যাতে ৪৫তম ওভারেই আড়াইশ ছাড়িয়ে ২৭২ রানে পৌঁছে গেছে বাংলাদেশ দলের স্কোর। ৮৪ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

এর আগে টস করতে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন অন্তত ২৬০ রান সংগ্রহের কথা। যদিও শুরুটা যেমন হয়েছিল ব্যাট করতে নেমে, তাতে কিছুটা নিরাশ হন টাইগার ভক্তরা।

দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে। তামিমের পর লিটন দাসের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বাঁধেন সাকিব আল হাসান। রশিদ খান নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন সাকিবকে। ৩৬ বলে ২০ রান করে সাকিব শিকার হন লেগ বিফোরের।

সাকিবের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ৬৮ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। লিটনের পর মুশফিকও ফিফটি তুলে নেন ৫৬ বলে। অবিচ্ছিন্ন রয়েছেন ১৮৯ রান তুলে।

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit