শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

করোনায় মৃত্যু ফের দুই অঙ্কে, বেড়েছে শনাক্তও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১ Time View

 

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার পাঁচ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫১৬ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৫.৫৩ শতাংশ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গতকাল বুধবার করোনায় পাঁচজনের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয় এক হাজার ২৯৮ জনের। শনাক্তের হার ছিল ৫.৫৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ছয় হাজার ৪৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৫৭ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit