বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

সিলেট প্রতিনিধি :  সিলেটের সাংস্কৃতিক আন্দোলন এর চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজ ২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী।‘সুবর্ণ পথে বাংলাদেশ, বিশে^ ছড়ায় আলোর রেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কবি নজরুল অডিটোরিয়ামে আজ থেকে আগামি ১০ মার্চ পর্যন্ত ১৫দিন ব্যাপী এই নাট্য প্রদর্শনী শুরু হবে। আজ উদ্বোধনী দিনে কবি নজরুল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় নাট্য প্রদর্শনীর উদবোধন ঘোষণা এবং নাটকে বিশেষ অবদানের জন্য গুনীজন সম্মাননা প্রদান করা হবে মানবেন্দ্র গোস্বামী মহোদয়কে, করোনা টিকা কার্যক্রমের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে সিলেট সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগ এবং কোভিড-১৯ এর প্রার্দুভাবের সময় কলের গাড়িতে যে সকল নাট্য সংস্কৃতিককর্মী স্বেচ্ছাশ্রম দিয়েছেলেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে।

২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে নাটক মঞ্চায়িত হবে। প্রতিদিন নাটকের পুর্বে হল কাউন্টারে নাটকের টিকেট পাওয়া যাবে।২৫ ফেব্রুয়ারি, শুক্রবার কথাকলি, সিলেট মঞ্চায়ন করবে নাটক: চে’র সাইকেল, ২৬ ফেব্রুয়ারি, শনিবার নাট্য প্রদর্শনীতে আমন্ত্রিত দল মৃত্তিকায় মহাকাল মঞ্চায়ন করবে নাটক: মহাকালের পালা, ২৭ ফেব্রুয়ারি, রবিবার লিটল থিয়েটার, সিলেট মঞ্চায়ন করবে নাটক: ভাইবে রাধারমণ, ২৮ ফেব্রুয়ারি, সোমবার থিয়েটার মুরারিচাঁদ মঞ্চায়ন করবে নাটক: পানিবালা, ১ মার্চ, মঙ্গলবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মঞ্চায়ন করবে নাটক: আবের পাঙ্খা লৈয়া, ২ মার্চ, বুধবার নাট্যালোক, সিলেট (সুরমা) মঞ্চায়ন করবে নাটক: শাস্তি, ৩ মার্চ, বৃহস্পতিবার থিয়েটার বাংলা, সিলেট মঞ্চায়ন করবে নাটক: তক্ষক, ৪ মার্চ, শুক্রবার নবশিখা নাট্যদল, সিলেট মঞ্চায়ন করবে নাটক: বীরাঙ্গনার বয়ান, ৫ মার্চ, শনিবার দর্পণ থিয়েটার,

সিলেট মঞ্চায়ন করবে নাটক: বিপ্লবের গান, ৬ মার্চ, রবিবার থিয়েটার সিলেট মঞ্চায়ন করবে সৈয়দ শামসুল হক এর নীলদংশন উপন্যাস অবলম্বনে নাটক: আমিই নজরুল, ৭ মার্চ, সোমবার নাট্যমঞ্চ সিলেট মঞ্চায়ন করবে নাটক: রংগমালা, ৮ মার্চ, মঙ্গলবার নাট্যায়ন, সিলেট মঞ্চায়ন করবে আন্তন চেখভের ‘দ্যা বিয়ার’ অবলম্বনে নাটক: জবর আজব ভালোবাসা, ৯ মার্চ, বুধবার দিগন্ত থিয়েটার, সিলেট মঞ্চায়ন করবে নাটক: পেজগী এবং নাট্য প্রদর্শনীর শেষ দিন ১০ মার্চ, বৃহস্পতিবার লন্ডন এর নাট্য সংগঠন বিলাত বাংলা ভিশন মঞ্চায়ন করবে নাটক: নুর হুসেন এবং লকডাউন।উৎসবকে সফল করে তুলতে আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit