রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ইউক্রেনের ওই দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিল আরও যেসব দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেগুলো হল- ডোনেটস্ক এবং লুহানস্ক। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।

পুতিনের এই পদক্ষেপে পশ্চিমা দেশগুলো ভীষণ ক্ষেপে যায়। সঙ্গে সঙ্গে রাশিয়া ওপর আরোপ করতে শুরু করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। এখনও পর্যন্ত রাশিয়া ওপর নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে- আমেরিকা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য। জাপানও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

এদিকে, পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার পদক্ষেপকে সমর্থন করেছে কয়েকটি দেশ। তারাও ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে মেনে নিয়েছে। এগুলো হল- মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ও মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া, ক্যারিবিয়ান দেশ কিউবা, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।

এর আগে ২০১৫ সালে জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে স্বাধীনতা অর্জনকারী ‘সাউথ ওশেটিয়া’ ডোনেটস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়েছে।

উল্লেখ্য, সাউথ ওশেটিয়াও ইউক্রেনের এই দুই অঞ্চলের মতো জর্জিয়ার একটি অঞ্চল ছিল। ২০০৮ সালে সেখানে রাশিয়ার সামরিক হস্তক্ষেপে স্বাধীনতা পায় দেশটি। পরে মস্কোর বেশ কয়েকটি মিত্র দেশও এটিকে স্বীকৃতি দেয়। 

জর্জিয়ার থেকে বিচ্ছিন্নভাবে স্বাধীনতা অর্জনকারী আবখাজিয়াও রাশিয়ার পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত রাশিয়ার প্রতি সমর্থন দিয়ে আর কোনও দেশ লুহানস্ক ও ডোনেটস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়নি। সূত্র: আল-জাজিরা, বিবিসি

কিউএনবি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit