শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

টাইগারদের সামনে র‍্যাংকিংয়ের ছয়ে ওঠার হাতছানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত তামিম ইকবালের বাংলাদেশ ও হাশমতউল্লাহ শহিদীর আফগানিস্তান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলেই র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হবে টাইগারদের। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম  এবং রেটিং পয়েন্ট ৯১।

৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ০-৩ ব্যবধানে সিরিজ জিতলে তামিমবাহিনীর রেটিং হবে ৯৪। তখন পাকিস্তানকে সরিয়ে ছয়ে উঠবে টাইগাররা।  

অন্যদিকে, সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে তারা ৩ রেটিং পয়েন্ট হারাবে। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।

সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অবস্থানের পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট নেমে আসবে ৮৮তে।  

আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে থাকতে হবে সপ্তম স্থানেই। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে তাদের অবস্থানেরও পরিবর্তন হবে না।

২০১৬ সালে দুই দল এর আগে একমাত্র ওয়ানডে সিরিজটি খেলেছিল। ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। দুই দল এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৮টি। তামিম বাহিনীর জয় ৫ এবং হার তিনটি। ২০১৯ সালের বিশ্বকাপে সাউদাম্পটনে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল এবং বাংলাদেশ জিতেছিল ৬২ রানে।

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit