রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রাশিয়া ১৯৪৫ সাল থেকে বৃহত্তম যুদ্ধের পরিকল্পনা করছে: বরিস জনসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিভিন্ন প্রমাণ বলছে রাশিয়া ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বরিস জনসন বিবিসির সোফি রওয়ার্থকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, সমস্ত লক্ষণ বলছে, পরিকল্পনাটি কিছু অর্থে এরইমধ্যে শুরুও হয়ে গেছে। ’ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া একটি আগ্রাসন শুরু করতে চায় যা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলবে।

‘এর ফলে যে বিশালসংখ্যক প্রাণহানি ঘটতে পারে তা সবাইকে বুঝতে হবে,’ বলেন বরিস জনসন। প্রধানমন্ত্রী জার্মানির মিউনিখ থেকে কথা বলছিলেন। সেখানে বিশ্ব নেতারা বার্ষিক নিরাপত্তা সম্মেলনে বসছেন। শনিবার এ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রুশ-সমর্থিত বিদ্রোহী পূর্বাঞ্চলে উসকানির জবাব দেবে না। তিনি আরো বলেন, ‘ইউক্রেনীয়রা আতঙ্কিত নয়। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে চাই। ’

পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশ-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ব্যাপকভাবে বেড়েছে। এর তৃতীয় দিনে শনিবার দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মস্কো তা বরাবরের মতই তা অস্বীকার করেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে দেশটির পূর্বাঞ্চলে ভুয়া সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit