বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন। এরপর প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

গতকাল (সোমবার) ইনস্টাগ্রামে কড়া ভাষায় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। ইমাদকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেছেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তার দীর্ঘদিনের দাবির সত্যতা প্রমাণ করেছে বলেও জানান তিনি। তার পরিবারের ওপর এই পরিস্থিতির প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সানিয়া বলেন, তিনি আর চুপ করে থাকতে পারছেন না এবং জবাবদিহিতাও চেয়েছেন।
তিন সন্তানের মা সানিয়া লিখেছেন, ‘এখন সবারই প্রমাণ দেখেছেন। এই ঘর-ভাঙানি কখনো আমার সন্তানদের নিয়ে ভাবেনি। প্রতারকের মুখোশ অবেশেষে খুলে গেল। আমার সন্তানদের জন্য এবং আমাদের ওপর দিয়ে যা বয়ে গেছে, তার জন্য বিচার চাই।’
পাকিস্তানের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমাদ ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নাইলা রাজাকে বিয়ের খবর জানান। প্রথম স্ত্রী সানিয়ার সঙ্গে ২০১৯ সালে ঘর বেঁধেছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।
সানিয়া ইমাদের বিরুদ্ধে খুনের অভিযোগও এনেছেন, ‘২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে সে আমার সন্তান গর্ভপাত করিয়েছে। সে একজন খুনি এবং আমার কাছে সেটা প্রমাণ করার ভিডিও আছে।’
তিনি আরও লিখেছেন, ‘সে আমার সঙ্গে প্রতারণা করেছিল। এই খুনি ও প্রতারককে সুযোগ দিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তাদেরকে বয়কট করুন, কোনো প্রতারক বা খুনিকে সুযোগ দেওয়া যাবে না।’

কিউএনবি/খোরশেদ/১৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit