শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

যুদ্ধ শুরু! ইউক্রেনের সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রুশপন্থী বিদ্রোহীদের সাথে গোলাগুলিতে তাদের এক সৈন্য নিহত হয়েছে।

শনিবার সকালে পূর্ব ইউক্রেনে দায়িত্বরত ওই সৈন্য নিহত হয় বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, শনিবার মোট ১৯ দফা রুশপন্থী বিদ্রোহীরা যুদ্ধবিরতি ভঙ্গ করে। এর আগের ২৪ ঘণ্টায় মোট ৬৬ দফা যুদ্ধবিরতি ভঙ্গ করে বিদ্রোহীরা।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারী কামান ব্যবহার করে ইউক্রেনের মোট ২০টি বসতিতে গোলা বর্ষণ করেছে বিদ্রোহীরা।

এর আগে বৃহস্পতিবার থেকে ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করছে।

যুদ্ধের আশঙ্কায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে।

২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী।

পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র ‘দনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপালিক’ প্রতিষ্ঠা করে। রাশিয়া ছাড়া আর কোনো দেশ ওই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।

সূত্র : ডেইলি সাবাহ

কিউএনবি/বিপুল/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit