শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

গাজায় ধ্বংস হওয়া বিখ্যাত বইয়ের দোকানটি ফের চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  গত বছর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলাকালে হামাস শাসিত গাজায় ইসরাইলের বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হওয়ার ৯ মাস পরে বৃহস্পতিবার গাজা সিটির একটি বিখ্যাত বইয়ের দোকান পুনরায় চালু করা হয়েছে। 

একটি আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে দোকানটির আগের সাইট থেকে প্রায় ২শ’ মিটার দূরে এই নতুন সামির মনসুর বুকশপটি তৈরি করা হয়েছে। গাজা সিটির পশ্চিমে রিমাল জেলায় গত বছরের ১৮ মে ইসরাইল বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে। 

বইয়ের দোকানটিতে স্কুল পাঠ্য থেকে শুরু করে কোরআন থেকে ইউরোপীয় ক্লাসিক সাহিত্যের আরবি অনুবাদ পর্যন্ত সব কিছুই পাওয়া যেত।

দোকানের মালিক সামির আল মনসুর বৃহস্পতিবার এএফপিকে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। আমি খুব খুশি যে আমরা বইয়ের দোকানটি পুনরায় খুলতে সক্ষম হয়েছি।’

দুই তলার এই দোকানটির ১,০০০ বর্গমিটার জায়গা জুড়ে ৪ লাখ বই রাখা হয়েছে। আগের দোকানটির এই ভলিউম প্রায় ৪ গুণ বেশি। মনসুর জানান, এতে ব্যয় হয়েছে ৩  লাখ ৫০ হাজার ডলার।

অনেক লেখক এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কৃতি মন্ত্রী আতেফ আবু সাইফসহ কয়েকশ’ লোক এই বইয়ের দোকানের উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। নতুন করে দোকানটি উদ্বোধনের ৩০ বছর আগে প্রথম গাজার এই বৃহত্তম বইয়ের দোকানটি চালু হয়েছিল।- বাসস

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit