শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

এবার মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু আছে আর ৮ বছর। ২০৩০ সালের শেষেই এর সমাধি হয়ে যাবে প্রশান্ত মহাসাগরের এক প্রান্তিক অংশে। তবে অসুবিধা নেই, কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই আর একটি স্পেস স্টেশন তৈরি করছে চীন। স্পেস স্টেশনটির নাম হবে তিয়াংগং স্পেস স্টেশন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। জানা গেছে, এই স্পেশ স্টেশনে তিনটি অংশ থাকবে। যা একটু একটু করে পাঠানো হবে মহাশূন্যে। মোট ছয়টি ধাপে পাঠিয়ে তৈরি হবে সমগ্র অংশটি। তিন অংশের যেটাতে গবেষণা হবে তার নাম দেওয়া হয়েছে ওয়েনতিয়ান। 

জানা গেছে, এই স্পেস স্টেশনটি দেখতে হবেইংরেজি ‘টি’ অক্ষরের মতো।এর তিনটি মডিউলের দুইটির এক একটার ওজন হবে ২০ হাজার কেজি করে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই এই মহাকাশ স্টেশনে গবেষণা করতে পারবেন অন্যান্য দেশের বিজ্ঞানীরাও। শুধু চীনা বিজ্ঞানীদেরই প্রবেশাধিকার আছে এমন নয় আদৌ। প্রসঙ্গত, মহাকাশ গবেষণায় কোমর বেঁধে নেমেছে চীন। চন্দ্র অভিযান থেকে মঙ্গলে রোভার পাঠানো সবই হয়েছে সাম্প্রতিক সময়ে। এবার মহাকাশ স্টেশন গড়ায় নজর দিল দেশটি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit