বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

গৌরনদীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কমিটির প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৯ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান নিশ্চিতকল্পে আগামী ২৬ ফেব্রুয়ারী উপজেলায় গনটিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমরুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আব্দুল হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল প্রমুখ। সভায় আগামী ২৬ ফেব্রুয়ারী এ উপজেলায় গনটিকা কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit