রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রতিহত করেছে সিরিয়া। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, গতকাল রাতে ইহুদিবাদী দেশ ইসরায়েলের সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত জাকিয়া শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অধিকৃত গোলান মালভূমি হতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।

গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সর্বশেষ হামলায় কোনো হতাহত হয়েছে কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। এরপর থেকে মূলত সন্ত্রাসীদের সমর্থনে ইসরায়েল সিরিয়ার ওপর মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সূত্র : আরব নিউজ/রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit