শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

এরদোগানকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী। আরব আমিরাত থেকে ফিরে আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সে জানিয়েছে পুতিন, জেলেনস্কি ও এরদোগানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করলে তিনি থাকবেন। 

এরদোগান আরও জানিয়েছেন, তাদের মধ্যে এ বৈঠকটি হতে পারে আঙ্কারা বা ইস্তানবুলে। বৈঠকের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন এবং তার মতামত কি সেটি জানতে চাইবেন। এ ব্যাপারে এরদোগান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। কারণ এই অঞ্চলে যুদ্ধ বেঁধে গেলে তা মঙ্গলজনক হবে না। এমনকি যুদ্ধ পুরো ইউরোপে নেতিবাচক প্রভাব ফেলবে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব বেশ কাছ থেকেই অনুসরণ করছে তুরস্ক। কারণ ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে তুরস্কের। আঙ্কারার পক্ষ থকে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে দেওয়ার চেষ্টাও চালানো হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন, তিনি তুরস্ক সফরে আসবেন মহামারির পর ভালো সময় আসলে। 

সূত্র: ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit