শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

বিশ্বে কোভিডে আরও ১০ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  কোভিড মহামারিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ১৯ লাখে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯৮১ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ৫৫ হাজার ৬৩২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ১৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ৮১৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৯০২ জন।

গত এক দিনে রাশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৭০৪ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ২৩৪ জন। একই সময়ের মধ্যে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ৩৮৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit