সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি নির্বাচন করতে চাইলে নির্বাচনের পথে আসতে হবে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর সুযোগ এখন নেই। ’তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘স্বচ্ছ নির্বাচনের জন্য নতুন একটি পথের সৃষ্টি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটাকে তারা (বিএনপি) দুমড়ে-মুচড়ে একেবারে ধ্বংস করে দিলো। ’

আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরের আখালিয়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালের ‘ক্যাথল্যাব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।  সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ছাড়াও এ সময় বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় পরবর্তীতে বিতর্ক তৈরি হবে কিনা এমন প্রশ্নে ড. আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমরা গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ’ 

বিশ্বের বিভিন্ন দশে নির্বাচন কমিশন নেই মন্তব্য করে তিনি আরো বলেন, ‘খোদ আমেরিকায়ই কোনো নির্বাচন কমিশন নেই। যে সরকার ক্ষমতায় থাকে সে-ই নির্বাচন করে। আমরা এ দেশে নির্বাচন কমিশন করি, যাতে স্বচ্ছ নির্বাচন হয়। কারণ আমরা সবসময় গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী। ’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। পেছন দরজা দিয়ে আসার সুযোগ নাই। তাদের জনতার কাছেই আসতে হবে। জনতা হচ্ছে এদেশের মালিক, তারা ভোটের মালিক। যদি একটি স্বচ্ছ নির্বাচন কমিশন হয়, এর মাধ্যমে যে নির্বাচন হবে তা অবশ্যই স্বচ্ছ হবে বলে আমার বিশ্বাস। ’ 

দেশের চিকিৎসা সেবার হাব হিসেবে গড়ে উঠবে সিলেট এমন দিনের অপেক্ষায় আছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘সিলেটসহ সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit