মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

পিএসজি-রিয়াল ম্যাচ নিয়ে রোমাঞ্চিত বেকহাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিজের ফুটবল ক্যারিয়ারে খেলেছেন দুই ক্লাবেই। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারটা লম্বা হলেও পিএসজিতে ছিলেন মাত্র এক মৌসুম। তাতে কী! ডেভিড বেকহ্যাম চ্যাম্পিয়নস লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের উপরেই চোখ রাখছেন। বেকহ্যামের মতে, পিএসজি-রিয়াল ম্যাচ দেখার জন্য ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ রাত দুইটায় পার্ক দ্যা প্রিন্সেসে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় বেকহাম বলেন, ‘আমরা দুই দলের ইতিহাস ও খেলোয়াড়দের দিকে তাকাই। দুই শহরের দর্শকদের মধ্যে আলাদা প্যাশন আছে। এই ম্যাচ একজন দর্শকের জন্য স্বপ্ন। ‘

এই ইংলিশ ফুটবলারের মতে, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তার মতে, আক্রমণাত্মক একটি ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ‘আপনি যদি তাদের তুলনা করেন তাহলে দেখবেন দুই দলই নিজ লিগে শীর্ষ স্থানে রয়েছে। তাদের আছে সেরা কোচ ও খেলোয়াড়। ‘স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চার মৌসুমে ১৫৫ ম্যাচে ২০টি গোল করেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। পিএসজির হয়ে নিজের ক্যারিয়ারের শেষ মৌসুমে ১৪ ম্যাচ খেলে গোলের দেখা পাননি। পিএসজিতেই নিজের ক্যারিয়ারের শেষ বলেছিলেন বেকহাম।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit