মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ব্রাজিলের সঙ্গে সেই ম্যাচ খেলার নির্দেশ ফিফার, অসন্তুষ্ট আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ৭ মিনিটের মাথায় সেই ম্যাচ পণ্ড হয়ে যায়। সাও পাওলোর মাঠের স্থগিত হয়ে যাওয়া সেই ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দিয়েছে ফিফা। সোমবার এক বিবৃতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে,  ‘বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের পরিপ্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে— ম্যাচটি পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা।’

তবে ম্যাচটিতে দুদলের কেউ কোনো পয়েন্ট পাবে না বলেও জানিয়েছে ফিফা। এদিকে ফিফার এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট আর্জেন্টিনা।  ফিফার এই সিদ্ধান্তের ব্যাপারে আপিলের কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ে এক টুইটে লিখেছেন— ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আমি ব্রাজিলের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচের বিষয়ে ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি দিচ্ছি। জাতীয় দল সবসময় আমাদের অগ্রাধিকার।’ 

আলবিসেলেস্তেদের এমন অসন্তুষ্টির কারণ প্রথমত ম্যাচটি কবে, কোথায় অনুষ্ঠিত হবে তা জানায়নি ফিফা। দ্বিতীয়ত নতুন ঘোষণা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের ফেডারেশনকেই জরিমানার মুখে পড়তে হয়েছে। তা ছাড়া ম্যাচটিতে পূর্ণ শক্তি নিয়েও নামতে পারবে না আর্জেন্টিনা। নতুন ঘোষণা অনুসারে, গত সেপ্টেম্বরের সেই ম্যাচে যে চারজনকে নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তাদের দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।  অর্থাৎ পুনরায় হতে যাওয়া ম্যাচটিতে তারা খেলতে পারবেন না।  

আর সেই চার খেলোয়াড় দলটির অন্যতম সেরা তারকা। তারা হলেন— ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো চেলসো। বিষয়টিতে মনঃক্ষুণ্ন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিসহ আর্জেন্টিনা দলের অনেকেই। প্রসঙ্গত ব্রাজিলের বিপক্ষের সেই ম্যাচ চলাকালীন করোনা বিধিনিষেধ ভাঙার অভিযোগে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিও হয় মাঠে। অভূতপূর্ব এই কাণ্ডের জন্য স্থগিত হয় ম্যাচটি। 

তথ্যসূত্র: ইউরো স্পোর্টস, টুইটার, দ্য অ্যাথলেটিক

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit