শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্কনিউজঃ রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তের কাছাকাছি মোতায়েন কিছু সৈন্য তাদের ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে। আর এটি হবে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা প্রশমনের প্রথম পদক্ষেপ।

পশ্চিমাপন্থী প্রতিবেশী ইউক্রেন সীমান্তে মস্কোর প্রায় এক লাখ সৈন্য মোতায়েনের পর বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টায় এমন পদক্ষেপ এলো।

রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের সময় থেকে চলমান সঙ্কট গত সপ্তাহে মারাত্মক পর্যায়ে পৌঁছায়, যখন মার্কিন কর্মকর্তারা ঘোষণা করে যে দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া কিয়েভে হামলা চালাতে পারে।

মঙ্গলবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, ইউক্রেনের কাছে কিছু সৈন্য তাদের অনুশীলন সম্পন্ন করেছে এবং তাদেরকে সরিয়ে নেয়া হচ্ছে।

মন্ত্রণালয়টির মুখপাত্র ইগর কোনাশেনকভ রাশিয়ান নিউজ এজেন্সিকে বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় মিরিটারি জেলা ইউনিটগুলো তাদের কাজ শেষ করেছে এবং ইতোমধ্যে স্থান ত্যাগ করে সেনাঘাঁটিতে ফিরে যেতে ট্রেন ও সড়কপরিবহনে সওয়ার হয়েছে।’

তবে এটা পরিষ্কার করা হয়নি যে, কতগুলো ইউনিট বা কত সংখ্যক সৈন্য ইউক্রেনকে ঘিরে রেখেছিল। তবে সৈন্য প্রত্যাহারের এটিই রাশিয়ার প্রথম ঘোষণা।

যদি পশ্চিমা কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন যে রাশিয়া সৈন্যসংখ্যা কমিয়ে আনছে, তবে এটা হবে ইউরোপজুড়ে বড় একটি যুদ্ধের ভীতি দূর হওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ।

অবশ্য ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত সংকট নিরসনে বা চলমান উত্তেজনা কমাতে ঠিক কতটা ভূমিকা রাখবে তা এখনো নিশ্চিত নয়। কারণ রাশিয়া যেকোনো মুহূর্তে পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা করতে পারে বলে আগেই জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সতর্কবার্তা উচ্চারণ করেছে ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও।

সূত্র : এএফপি

কিউএনবি/বিপুল/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit