রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

ভোলাহাটে অল্প বৃষ্টিতে ডুবে যায় গ্রামীণ সড়ক মাটি ভরাটের উদ্যোগ নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

আলি হায়দার (রুমান)ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : উন্নয়নের মহা সড়কে যখন বাংলাদেশ ঠিক এমন সময় অল্প বৃষ্টিতে ডুবে থাকে ভোলাহাট উপজেলার একটি গ্রামীণ রাস্তা। ভোলাহাট- রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইসলামপুর ( নিমগাছী) গ্রামের দক্ষিণে (শেষ) মাথায় মোঃআব্দুস সালামের বাড়ী থেকে দক্ষিণে মাও মোঃ আব্দুল হাই এর জমি পর্যন্ত ৪’শ ফুট জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটিতে অল্প বৃষ্টি হলে পানিতে ডুবে থাকে। এ রাস্তাটি ঘিরে গড়ে উঠেছে বাড়ী।এছাড়া রাস্তাটিতে চলাচল করে থাকেন হাজার হাজার বিঘা জমি চাষের কৃষক। রাস্তাটির বেহাল অবস্থায় কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ যাতাযাতে বেকায়দায় পড়তে হয় কৃষককে। ধান বা অন্যান্য ফসল পরিবহনে শ্রমিকের মাথা ছাড়া বিকল্প পরিবহণ যাতায়াত করতে পারে না।

সবজি চাষি কৃষক মোঃ রবিউল ইসলাম বলেন, আমি এ রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করি। নিয়মিত পিয়ারা ও বরই চাষ করি। কিন্তু রাস্তার ডুবে থাকায় জমি থেকে ফসল মাথায় বহন করতে খুব কষ্ট হয়। কৃষক মোঃ আব্দুল মান্নান জানান, এ রাস্তাটির মা- বাপ নেই। যে সব জায়গায় মাটি ভরাটের দরকার সেসব জায়গায় মাটি ভরাট না করে অকাজের জায়গায় মাটি ভরাট করে চেয়ারম্যান মেম্বার। তিনি জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে মাটি ভরাটের দাবী জানান।রাস্তাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীর্ঘদিন পূর্বে স্থানীয়দের দাবীর মুখে মাটি ভরাটের প্রকল্প প্রক্রিয়াধীন বললেও আজ পর্যন্ত কাজের কাজের কাজ কিছুই হয়নি। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম বরাবর মাটি ভরাটের জন্য লিখিত ভাবে আবেদন করা হয়।

এলাকাবাসীর দাবী ডুবে থাকা রাস্তাটি দ্রুত মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানান।এব্যাপারে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীতে বরাদ্দ পেলে এ রাস্তায় মাটি ভরাটের প্রকল্প দিবেন বলে নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit