রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ব্যর্থ নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

ডেস্কনিউজঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের এ ব্যর্থতার জন্য তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, তাদের বিচার হওয়া উচিত। কারণ তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তবে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কিনা এটা পরে সিদ্ধান্ত নিব। এ দেশে এখন মামলা করে কোনো লাভ হয় না। কারণ বিচার বিভাগও এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারে না।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।

‘নবগঠিত সার্চ কমিটিকে আমরা মানি না’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে আমরা আমাদের কাউকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন বিগত সময়ে তাকে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে।

তিনি আরো বলেন, এই সরকারের অধীনে আগামী কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আমাদের দলকে নতুনভাবে সাজানো হচ্ছে, অঙ্গ সংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, নূর-এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুন-অর রশিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/বিপুল/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit