বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ, চীন ও ভারতসহ তদন্তের আওতায় থাকা ১৪টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এই প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্যান্য ১২টি দেশ ও অঞ্চলের ওপর ১৮ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। 

এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক বসালে তা যুক্ত হবে। 

বুধবার এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের করা আমদানি পণ্যের ওপর এই শুল্কারোপ করা হয়েছে, যা দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে। গত মার্চে হোয়াইট হাউজ অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকান্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপ করা হলো।

এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। নতুন করে আরোপ করা শুল্কের হার কিছু দেশের ক্ষেত্রে কমে আসবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন। নতুন শুল্ক আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit