সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পাকিস্তান সীমান্তে গুলিতে ৫ সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক  : প্রতিবেশি আফগানিস্তান থেকে চালানো গুলিতে অন্তত পাঁচ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে। ইসলামাবাদ রোববার এ খবর জানায়। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। 

পাকিস্তানের দক্ষিণপশ্চিমে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একের পর এক হামলায় নয় পাকিস্তানী সৈন্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল। কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান ও ভারতের পরিকল্পনাকারীরা এর সাথে জড়িত রয়েছে। 

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলছে, খাইবার পাখতুন খোয়া প্রদেশের কুরাম জেলায় শনিবার রাতে তারা এ হামলা চালিয়েছে। তারা ছয় পাকিস্তানি সৈন্যকে হত্যার দাবি করেছে। 

তবে পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) তাদের পাঁচ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে। 

একইসঙ্গে বলেছে, সন্ত্রাসীদের পক্ষেও বেশ হতাহত হয়েছে। 

তারা সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করার তীব্র নিন্দা জানিয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন সফরে। বেলুচিস্তানে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে। কিন্তু এসব হতাহতের ঘটনায় সেখানে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষিতে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, প্রধানমন্ত্রীর চীন সফর বানচাল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে।- বাসস

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit