শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’ হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন পাকিস্তানে নারী ও ন্যায়বিচারের মাঝে বড় বাধা লিঙ্গবৈষম্য পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

লোকসমাজের প্রকাশকের সাথে মফ:স্বল সাংবাদিক ফোরামের মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের সাথে মফ:স্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। শনিবার বিকেলে লোকসমাজের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লোকসমাজ মফ:স্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম মজনুর রহমান। ফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও বার্তা সম্পাদক শিকদার খালিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোকসমাজ মফ:স্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি অশোক কুন্ডু, সহসভাপতি এম রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, নির্বাহী সদস্য এহ্তেশামুল হক শাওন, শিপলু জামান প্রমুখ।

মতবিনিময় সভায় প্রকাশক শান্তনু ইসলাম সুমিতকে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশক শান্তনু ইসলাম সুমিত নবগঠিত লোকসমাজ মফ:স্বল সাংবাদিক ফোরামের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যেহেতু লোকসমাজ ইতিমধ্যে দক্ষিন-পশ্চিমাঞ্চলের গনমানুষের মুখপাত্র হিসেবে স্থান করে নিয়েছে। সেহেতু লোকসমাজের এই সাফল্য অক্ষুন্ন রাখতে মফ:স্বলসহ সকল সাংবাদিকদের সংবাদ প্রেরন, বিজ্ঞাপন ও সার্কুলেশন বৃদ্ধির ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit