শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে রিক্সা শ্রমিকদের মিছিল সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

সিলেট প্রতিনিধি : শ্রমিক নেতা ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট নগরীতে শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মিছিলটি নগরীর উপশহর পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র ভট্টাচার্য্য এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আবুল কাশেম, আলমগীর হোসেন সালমান, শহীদ বকস, সংগ্রাম মিয়া, ইশতাক মিয়া, আবুল কালাম, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হৃদয় প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শ্রমিকরা সব সময় শান্তি প্রিয়। শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত করতে উদ্দেশ্যে মূলক ভাবে সন্ত্রাসীরা হামলা করেছে।

অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। বক্তারা বলেন, হামলার পর শাহপরান থানায় শিবগঞ্জ সাদারপাড়া মহল্লার রুহেল মিয়া ও রাহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও পুলিশ তাদের এখন পর্যন্ত গ্রেফতার করেনি। এটা দুঃখজনক। হামলাকারীদের গ্রেফতার করা না হলে শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit