শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

ভাত চেয়ে পোস্টার করা ছেলেটিকে চাকরি দিলো ‘স্বপ্ন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

ডেস্ক নিউজ :  দুই বেলা ভাতের বিনিময়ে পড়তে চাওয়া বগুড়ার সেই  আলমগীর কবিরের চাকরি হল দেশের নাম্বার ওয়ান সুপারশপ স্বপ্ন-তে।

বুধবার ২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে আলমগীর বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে তার সঙ্গে আলাপ করার পর সেখানে বিকেলে উপস্থিত হন স্বপ্নর রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল।

এরপর জুমে আলমগীর কবিরের ইন্টারভিউ নেয়া হয় । এ সময় আলমগীর কবিরসহ জুমে যুক্ত হন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড পি আর ম্যানেজার মো: কামরুজ্জামান মিলু ।

ইন্টারভিউ শেষে আলমগীর কবিরকে স্বপ্ন’র ঢাকার তেজগাঁওস্থ অফিস কার্যালয়ে বিজনেস রিসার্চ বিভাগে রিসার্চ অ্যাাসোসিয়েট হিসেবে নিয়োগের জন্য বলা হয় ।

এরপর আলমগীর কবিরের সম্মতি পাবার পর তার হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল । আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের তিন বেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না।

এই কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন বিজ্ঞাপনের। দেয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি জানান, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’

দেয়ালে দেয়ালে লাগানো সেই বিজ্ঞাপনের ছবি ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এর পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি।

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit