মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমন কুমার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০২ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পাবনা জেলার ঈশ্বরদী এলাকার। তিনি একটি কসমেটিকস কোম্পানির ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরে আসছিল। সকাল আটটার দিকে সদর উপজেলার খড়খড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এতে আরো ৫জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পুলিশ লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit