বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চান না এরদোগান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়াক সেটি চায় না তুরস্ক। ওই দুই দেশের মধ্যে সংঘাত এ অঞ্চলে শান্তি বিঘ্নিত করবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আনাদোলুর। মঙ্গলবার ট্রাবজন শহরে যুবকদের এক অনুষ্ঠানে বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন যে, দুই দেশের মধ্যকার বিতর্কের বিষয়গুলো শান্তিপূর্ণভাবে সমাধান হবে।

‘আমরা কখনই চায়নি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়াক। ন্যাটোর জোটভুক্ত দেশ হিসেবে আমরা এই দুদেশের মধ্যকার যুদ্ধাবস্থা মেনে নিতে পারি না। এটি ভালো কোনো ফল বয়ে আনবে না।’এরদোগান এ বিষয়ে দুতিয়ালি করবেন এমন ইঙ্গিত দিয়ে বলেন, চলতি মাসে আমি ইউক্রেন সফরে যাব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শিগগিরই তুরস্কে আসবেন। তখন আমাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হবে। 

মস্কো ও কিয়েভের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছেন বলে জানান এরদোগান। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের একত্রে বসাতে সম্প্রতি তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, রুশ-তুরস্ক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ভালো।  যে কারণে দুই দেশের বাণিজ্য লাভবান হচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আরও একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ইঙ্গিত দিয়ে এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে সম্ভবত আমরা দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করব। পরমাণু শক্তি এবং গ্যাসের আদান-প্রদান আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করেছে।  পররাষ্ট্রনীতির জন্য এটি একটি বড় ভিত্তি। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনছে তুরস্ক। যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার ক্ষেপণাস্ত্রের আদান-প্রদান মেনে নিতে পারছে না।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit