বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এক বছর আগে সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিল মিয়ানমারের গণতান্ত্রিক সরকার। ক্ষমতা দখল করেছিল জান্তা। এরপর সে দেশে অনেক ঘটনা ঘটেছে এবং বহু মানুষের প্রাণ গেছে। মিয়ানমারের নোবেলজয়ী নেতা অং সান সুচিকে কারাদণ্ড দিয়েছে দেশটির বিচার বিভাগ। অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল যু্ক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা কিছু দেশ।  

অভ্যুত্থানের এক বছর পর আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করা হলো। জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর অ্যাটর্নি জেনারেল থিডা উ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন উ, দুর্নীতিবিরোধী কমিশন প্রধান টিন উ-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা যৌথভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

তিন দেশের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সুচির বিরুদ্ধে। বর্তমানে তিনি কারাগারে শাস্তি ভোগ করছেন। এবার তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, দেশটির তথ্য বাইরে পাচার করার অভিযোগ তোলা হয়েছে। আবার তার বিচার শুরু হবে।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুচির বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ হলে ১০০ বছরের কারাদণ্ড হতে পারে।  

তবে অভিযোগ উঠছে, বিচারের নামে প্রহসন চলছে মিয়ানমারে। সে কারণে মিয়ানমার প্রশাসন সুচির বিরুদ্ধে নতুন অভিযোগগুলো অল্প সময়ের মধ্যে আদালতে প্রমাণ করে দেওয়ার শঙ্কা আছে। গত এক বছর চরম সঙ্কটের মধ্য দিয়ে পার করেছে মিয়ানমারের সাধারণ মানুষ। অভ্যুত্থানের পর থেকেই সে দেশের গণতন্ত্রপন্থিরা রাস্তায় নেমে রাগাতার আন্দোলন করেছেন।  

সে দেশে গত এক বছরে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে পুলিশের অত্যাচারে। তার পরেও আন্দোলন থামেনি। এরই মধ্যে সুচির বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়েছে।
সূত্র: ডয়চেভেলে।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit