মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

যাদুঘর-মঞ্চ বানাবেন প্রিন্স সালমান, ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘর!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় বেশ কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘর-বাড়ি। কয়েক দশক ধরে শহরটির গুলাইল, কান্দারা, আল বাগদাদিয়া, আল কারানতিনাহ ও হিন্দাউইয়াতে বাস করে আসছেন মধ্যম আয়ের মানুষরা। যারা দীর্ঘদিন আগে ইয়েমেন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে বসতি স্থাপন করেন। তবে এসব জায়গায় এখন জাদুঘর ও  অপেরা হাউস বা নাট্যমঞ্চ তৈরি করতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর এ কারণেই বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে।

২০১৬ সালে ভিশন ২০৩০ ঘোষণা করেন প্রিন্স সালমান। তখন তিনি জানান, জেদ্দায় একটি আধুনিক যাদুঘর, নাট্যমঞ্চ, একটি স্টেডিয়াম ও অ্যাকুরিয়াম তৈরি করবেন। এখন জেদ্দায় গরীব ও অনুন্নত এলাকাগুলোকে নির্ধারণ করে সেগুলো খালি করে দেওয়া হচ্ছে। যদিও জেদ্দার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িগুলো অনুমতিছাড়া তৈরি করা হয়েছে। ফলে এগুলো ভেঙে ফেলা হচ্ছে। আর যাদের ঘর ভাঙা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে অনেক ভুক্তভোগী জানান তাদের বাড়ির যে দাম তার চেয়ে অনেক কম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

গণমাধ্যম আল জাজিরা  জানিয়েছে, হঠাৎ করে বাড়িতে এসে লাল দাগ দিয়ে যাওয়া হয়। এরপরই সেই বাড়ি খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়। এদিকে সৌদি আরবের অনেক নাগরিকও এর নিন্দা জানিয়েছেন। তাছাড়া মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বাড়িগুলো ভেঙে ফেলার কারণে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়বেন। 

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit