মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

ইতিহাস গড়া নাদালকে শুভেচ্ছা জানালেন ফেদেরার-জোকোভিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে মহাকাব্যিক জয়ের পর ২১তম গ্র্যান্ড স্ল্যাম নিজের করে ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল। আর রেকর্ড এই  জয়ের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন স্প্যানিশ তারকা।টেনিসের বাইরে অন্য খেলার ক্রীড়াবিদরাও সেই তালিকায় রয়েছেন। নাদালের জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন রজার ফেদেরার ও বিতর্কিত কারণে এই আসরে খেলতে না পারা নোভাক জোকোভিচও।

নাদালের উদ্দেশে ফেদেরার লিখেছেন, ‘কী অসাধারণ ম্যাচ! বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য আমার বন্ধু এবং পরম শত্রু রাফায়েল নাদালকে শুভেচ্ছা। কয়েক মাস আগেও আমরা একে অপরকে মজা করে বলেছিলাম যে, কীভাবে আমাদের জীবন ক্রাচের উপর নির্ভরশীল হয়ে গেছে। সেই কঠিন অবস্থা থেকে তুমি কী অসাধারণভাবে ঘুরে দাঁড়ালে!’

এই ট্রফির অন্যতম দাবিদার জোকোভিচ কিন্তু টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ার সরকার তাকে দেশে ফেরত পাঠায়। সেই জোকোভিচ নাদালের জয়ের পর লিখেছেন, ‘২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অনেক অভিনন্দন নাদাল। অসাধারণ কৃতিত্ব। তোমার লড়াকু মানসিকতা বরাবরই আমাকে অনুপ্রাণিত করে। আরও একবার তা দেখতে পেলাম। ’

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit