শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আশুলিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু; গোপনে দাফন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১২৬ Time View
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনা পুলিশকে না জানিয়ে বাড়ি মালিকের সহযোগীতায় লাশ গোপনে দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে নিহতের প্রতিবেশীরা এই অভিযোগ দেন।এর আগে শনিবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ উত্তর ডেন্ডাবর হাবিবিয়া মাদ্রাসা সংলগ্ন মোঃ সুরুজ কন্ট্রাক্টরের মালিকানাধীন ৫ তলা বাড়ির দ্বিতীয় তলায় এ রহস্য জনক মৃত্যুর ঘটনাটি ঘটে। 

নিহত সোহেল রানা (২৩) ঠিকাদার সুরুজের অধীনে পল্লীবিদ্যুতের খুঁটি ও তারের লাইন টানা কাজ করতো।গোপনে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ায় প্রতিবেশীদের মাঝে এক প্রকার গুঞ্জণ উঠে। বাড়ি মালিক ঠিকাদার সুরুজ মিয়া জানান, সোহেল আমার অধীনে কাজ করতো এবং আমার অন্যান্য শ্রমিকদের সাথে আমার বাড়িতে থাকতো। আজ সন্ধ্যায় খবর পেলাম পারিবারিক কলহের জেরে সোহেল আত্মহত্যা করেছে।  তাই রাত ৮টার দিকে তার ভাই মোস্তাকের সাথে লাশ দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। পুলিশকে জানাননি কেন এমন প্রশ্নের জবাবে সে বলেন, গরীব মানুষ তারা পুলিশের ঝামেলায় যেতে চাইনি আর আমিও ঝামেলায় যেতে চাইনি। আর পুলিশ যদি ঝামেলা করে তা আমি বুঝবো। 
এবিষয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) মোঃ আউয়াল হোসেন জানান, এ ধরনের মৃত্যুর ব্যাপারে আমাদেরকে কেউ খবর দেয়নি। তাই লাশ গোপনে নিয়ে গেছে। উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit