শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

জেব্রা মরে নাই, মারা হয়েছে : এমপি সবুজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

ডেস্কনিউজঃ গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রা মারা যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি বলেন, পার্কের জেব্রা মরে নাই, মারা হয়েছে।

আজ রোববার দুপুরে পার্ক পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। এই সাংসদ বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত পার্কটি আমাদের আবেগের জায়গা। যাদের কাজ করার যোগ্যতা নেই, তাদের দিয়ে এ বৃহৎ পার্কটি পরিচালিত হচ্ছে। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বসিয়ে রেখে তদন্ত সুষ্ঠু হতে পারে না।

পার্কে আসা তদন্ত কমিটির উপস্থিতিতে তিনি আরও বলেন, পার্কে একটি ডিম ফুটলে খবর প্রকাশ হয়। জেব্রা-বাঘ মরলে খবর হয় না। সম্প্রতি একটি বাঘের মৃত্যু হয়েছে। পার্কের প্রকল্প পরিচালক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি গোপন রেখেছেন। বাঘের মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানেনি।

এসব বিষয় গোপন রাখার কারণ জানতে চেয়ে তদন্ত কমিটির প্রধান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্চয় কুমার ভৌমিকের কাছে প্রশ্ন রাখেন তিনি। এ ব্যাপরে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন।

জানা গেছে, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৯টি ও ২৯ জানুয়ারি আট ঘণ্টার ব্যবধানে আরও দুটিসহ
মোট ১১টি জেব্রার মৃত্যু হয়। এর আগে গত ২৫ জানুয়ারি ৯টি জেব্রার মৃত্যুর কারণ উদঘাটন করতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞগণ পার্কে বৈঠকে বসেন।

বৈঠক শেষে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনের মাধমে জানান- ৫টি জেব্রা নিজেরা মারামারি করে মারা গেছে। ৪টি ব্যাটেরিয়ায় আক্রান্ত হয়ে মার গেছে। জেব্রার মৃত্যুর পুনরাবৃত্তি ঘটায় ২৯ জনুয়ারি ফের বিশেষজ্ঞগণ বৈঠকে বসেন।

এদিকে, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, শনিবার সকালে জেব্রার পালে দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। সকাল সাড়ে দশটার দিকে এটি মাদি জেব্রার মৃত্যু হয়। অন্যটি সন্ধ্যা ছয়টার পড়ে মারা যায়।

এরই মধ্যে বিশেষজ্ঞ দল পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন। পার্কে জেব্রার মৃত্যুর বিষটি স্থানীয়দের মেধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকা বাসীর দাবি- ২০১১ সালে পার্কের যাত্রা শুরু। এতদিন পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেনি। হঠাৎ পার্কে একে একে ১১টি জেব্রার মৃত্যু হলো। দীর্ঘদিন পর তদন্ত কমিটি আসে তদন্ত করতে।

তাদের অভিযোগ- সম্প্রতি একটি বাঘের মৃত্যু হয়েছে। পার্কের প্রকল্প পরিচালক ও ভারপ্রাপ্ত কর্মকর্ত বাঘের মৃত্যুর বিষয়টি গোপন রাখেন। এলাকাবাসী পার্কের অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।

পার্কে আসা তদন্ত কমিটির প্রধান বন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক জানান, একটি নির্দিষ্ট অবস্থানে থেকে তদন্ত করতে হবে। তদন্ত প্রতিবেদনের পর দায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

কিউএনবি/বিপুল/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit