মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

লখনৌ থেকে রশিদ খানকে ‘ছিনতাই’ করল আহমেদাবাদ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ লোকেশ রাহুলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করার পরে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রশিদ খানকে প্রায় নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু তাদের হাত থেকে আফগান স্পিন সুপারস্টারকে অনেকটা ছিনিয়ে নিয়ে গেল আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি আহামেদাবাদ। বেটিং কোম্পানির সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখার জন্য এতদিন আহমেদাবাদের ছাড়পত্র আটকে ছিল। বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েই তারা দলবদলের লড়াইয়ে নেমে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লখনৌ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রশিদ খানকে প্রথমে ১১ কোটি রুপি অফার করা হয়। ১৭ কোটি রুপিতে লখনৌর সঙ্গে প্রথম চুক্তিবদ্ধ ক্রিকেটার অধিনায়ক লোকেশ রাহুল। তবে আর্থিক প্রস্তাবে আফগানিস্তানের তারকা স্পিনার খুশি হতে পারেননি। সেই সুযোগে রশিদকে পেতে ঝাঁপিয়ে পড়ে আহমেদাবাদ। আহমেদাবাদ প্রথমে হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি রুপিতে রাজি করায়। তারপরে একই অঙ্কে রশিদ খানকেও সই করিয়ে চমক দেয়।

আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হচ্ছেন এবার হার্দিক পান্ডিয়া। প্রধান কোচ হচ্ছেন সাবেক পেসার আশীষ নেহরা।  রশিদ খানের এক ঘনিষ্ট ব্যক্তি ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ‘রশিদ খানের জন্য আমরা সেরা চুক্তি চেয়েছিলাম। এই মুহূর্তে সে বিশ্বের সেরা। ভারতীয় এবং বিশ্বের সেরা তারকাদের পারিশ্রমিক হিসাবে আর্থিক সম্মান দেওয়ায় আহমেদাবাদের সঙ্গেই সে চুক্তিবদ্ধ হয়েছে। তাছাড়া আহমেদাবাদ দল পুরো বিষয়টা পেশাদারিত্বের সঙ্গে হ্যান্ডেল করেছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit