মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ইকুয়েডরের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইকুয়েডর। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ম্যাচে লাল কার্ড দেখেছেন দুই দলের দুই তারকা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ক্যাসমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল।

গোলের সুত্রপাত হয় ফিলিপ কুতিনহোর একটি ক্রস থেকে। সেই ক্রস থেকেই ইকুয়েডরের ডিবক্সের ভেতরে জটলার মধ্য থেকে গোলটি করেন কুতিনহো। ম্যাচের ১৫ মিনিটের পর ম্যাথিউস কুনহাকে মারাত্মক এক ফাউল করেন ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গোয়েজ।

নিজেদের ডিবক্সের ঠিক সামনেই কুনহাকে সরাসরি লাথি মারেন ডমিঙ্গোয়েজ। ইকুয়েডরের গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। তবে বেশিক্ষন ১১ জন মিলে খেলতে পারেনি ব্রাজিলও। ৫ মিনিট পরই এমারসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিলও।

বিরতি পর্যন্ত ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পায় দুই দল। তেমনি একটি সুযোগ ম্যাচের ৭৫তম মিনিটে কাজে লাগায় ইকুয়েডর। কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান তোরেস।

ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ইকুয়েডর। অ্যালিসনের বিরুদ্ধে ফাউলের বাশি বাজান রেফারি। কিন্তু এবারও ভিএআরের মাধ্যমে চেক করে সিদ্ধান্ত পাল্টান রেফারি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

এই ড্রয়ের ফলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় সবার শীর্ষেই রয়েছে ব্রাজিল। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৬। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit