শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

সরিষাবাড়ীতে ছাগল চুরি করে জবাই, ৩যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ২টি ছাগল চুরি করে জবাইয়ের ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সরিষাবাড়ী পৌরসভার ভুরবাড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন(২৫), আফছার আলীর ছেলে রাকিব (১৬) ও বাবলু সরকারের ছেলে সাদ্দাম হোসেন (১৫)। মঙ্গলবার (২৫জানুয়ারী) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার মধ্যরাতে আটককৃত তিন যুবক বলারদিয়ার (পূর্বপাড়া) গ্রামের দরিদ্র দিন মজুর আফজাল হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এ সময় আফজাল হোসেনের স্ত্রী আলেয়া বেগম ছাগলের শব্দ পেয়ে ঘুম থেকে জেগে উঠেন। এ সময় তিনি গোয়াল ঘরের দরজা খুলা অবস্থায় দেখতে পান। এ দিকে পুলিশের নিয়মিত একটি টহল দল রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া খালেকের মোড় এলাকায় বস্তাসহ তিন যুবককে আটক করেন। পরে বস্তার ভিতর থেকে জবাইকৃত দু’টি ছাগল ও একটি চাকু উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তিনজন ছাগল দুটি চুরি ও জবাইয়ের কথা স্বীকার করেছে। এব্যাপারে ছাগলের মালিক বাদী হয়ে মামলা দায়ের করায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit