মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

কুষ্টিয়ায় শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে জামায়ের আত্মহত্যার ঘটনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জামায়ের আত্মীয় স্বজনরা দাবি করেছে। কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা খোন্দকার পাড়া এলাকায় শ্বশুরবাড়িতে জামাই নাসির হোসেন (৩২) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসির হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ভাদালিয়া কাথুলিয়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।স্থানীয় ও নিহত নাসিরের শ্বশুর বাড়ির লোকজন লাশ দড়ি থেকে নামিয়ে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রবিবার রাতে নাসির তার শ্বশুর বাড়ি লাহিনী বটতলা এলাকায় আসে এবং পরদিন সকালে তার রহস্যজনক লাশ পাওয়া যায়।

নাসিরকে হত্যার পর তার শ্বশুর বাড়ির লোকজন গলাই দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেছে নিহত নাসিরের ছোট ভাই নাজমুল। নিহতের পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা খন্দকার পাড়া এলাকার শওকত আলীর মেয়ে সুমাইয়া সুলতানা কাঞ্চন (৩২) এর স্বামী ২০১৪ সালে সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর ২০১৬ সালে প্রেমের সম্পর্কে সুমাইয়ার সাথে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ভাদালিয়া কাথুলিয়া গ্রামের সাজ্জাদ বিশ্বাসের ছেলে নাসির হোসেনের। সুমাইয়ার আগের পক্ষের একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই নাসির তার বাড়িতে থাকতো এবং সুমাইয়া ঢাকাতে চাকরি করতো। সুমাইয়া কুষ্টিয়াতে তার বাড়িতে বেড়াতে আসার কারণে নাসির তার শ্বশুর বাড়িতে গিয়ে রাতে থাকার পর সকালেই লাশ হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তদন্তের পর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit