মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি পানির নিচে রেললাইন, হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥

জনসচেতনতায় বান্দরবান সদরে মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ Time View

 

রতন কুমার দে (শাওন) বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে কোভিড-১৯ মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২২ শে জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় অংশগ্রহণকারী বেঞ্চ সহকারী সুমন পাল জানান  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট জনাব  অমিত রায় বান্দরবানের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব  ইয়াছমিন পারভীন তিবরিজী  স্যার এর নির্দেশনায় কোভিড-১৯ সচেতনতায়   সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জনসাধারণের জন্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে গণবিজ্ঞপ্তি  জারী করা  আছে তার আলোকে  জেলা সদরের বাজারসমূহে আজ ভ্রাম্যমাণ আদালতের  মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন সাধারন মানুষের সচেতনতনা বৃদ্ধিতে মূলত মোবাইল কোর্ট কাজ করছে।

মাক্স বিহিন চলাচলকারী পথচারী থেকে শুরু করে বাজার, শপিংমল, মুদি দোকান, খাবার হোটেলসহ যে সকল স্থানে জনসমাগম বেশি হয় সেই সকল স্থানে সকল জনসাধারণের মাঝে কোভিড-১৯  সচেতনতা বৃদ্ধি এবং মাক্স ব্যাবহারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূল উদ্দেশ্য। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায় বলেন আমরা এখনো সহনশীলতার মধ্যদিয়ে জনসাধারণের কোভিড-১৯ সচেতনতায় করনিয় কি তা তাদেরকে বুঝাচ্ছি। তাছাড়া যে সকল স্থানে অত্যধিক  সাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে সে সকল স্থানে ব্যাক্তিদের মোবাইল কোর্টের আওতায় বিভিন্ন পরিমাপের জরিমানা করছি।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জনসাধারণের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করেন  এবং স্বাস্থ্য বিধি মানতে উৎসাহিত করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ২ জনকে  ৮০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় ভ্রম্যমান আদালতে আর ছিলেন সদর থানার এস.আই মোঃ আরিফ, এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিক  বৃন্দ। উল্লেখ্য ২১ শে জানুয়ারি ২০২২ শুক্রবার হতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড-১৯ বিস্তার রোধ কল্পে মন্ত্রী পরিষদ বিভাগ স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে ৬ টি নির্দেশনা দিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করে এবং সকল জেলায় এই নির্দেশনা ও বিধি-নিষেধ প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করে।

আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit