রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সুনামিতে ২৭ ঘণ্টা সাঁতরে বাঁচলেন তিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ টোঙ্গায় সুনামিতে টানা ২৭ ঘণ্টা সাঁতরে বেঁচেছেন এক ব্যক্তি। গত শনিবার টোঙ্গার জলসীমায় পানির নিচে থাকা হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপাই নামের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামির সৃষ্টি হয়, যেটি দেশটির উপকূলে আঘাত হানে। সুনামির প্রবল ঢেউয়ে নিকটবর্তী টোঙ্গায় অন্তত তিনজন নিহত হন। সেইসঙ্গে সারাবিশ্ব থেকে দেশটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছাইয়ে ঢাকা পড়ে যায় পুরো দ্বীপ দেশটি। সেখানে আতাতা নামের একটি ছোট্ট দ্বীপে বসবাস করেন ৫৭ বছর বয়সী লিসালা ফোলাউ। মূল দ্বীপ থেকে আতাতা বেশ দূরেই অবস্থিত। মাত্র ৬০ জন লোকের আবাস ওই দ্বীপটি সুনামিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়। 

একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লিসালা বলেন, ‌‘সুনামি যখন আঘাত হানে, তখন তিনি ঘর রং করছিলেন। কিছুক্ষণের মধ্যেই সাগরের ঢেউ এসে তার বাড়িঘর ডুবিয়ে দেয়। ভালোমতো হাঁটতে পারেন না লিসালা। তাই ঢেউয়ের হাত থেকে বাঁচতে একটি গাছে উঠে পড়েন তিনি। কিন্তু একটু পরই আরেকটি বড় ঢেউ এসে তাকে দ্বীপ থেকে ভাসিয়ে সমুদ্রে নিয়ে যায়। সুনামির তোড়জোড় শেষ হলে নিজেকে মূল দ্বীপ টোঙ্গাটাপু থেকে সাড়ে ৭ কিলোমিটার দূরের সাগরে আবিষ্কার করেন লিসালা। এরপর টানা ২৭ ঘণ্টা সাঁতার কেটে রবিবার রাতে তীরে ফেরেন তিনি। এই ঘটনা টোঙ্গাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। তাকে বাস্তব জীবনের অ্যাকুয়াম্যান বলে স্বীকার করে নিয়েছে সবাই। তাকে এখন ‘লিজেন্ড’ বলছেন নেটিজেনরা।

সূত্র : রয়টার্স

 

 

আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit