রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের চার সহযোগীকে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View


 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার তদন্তকারী কংগ্রেসের একটি কমিটি গত মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে তলব করেছে। কমিটি তলবে সাবেক নিউ ইয়র্ক মেয়র জুলিয়ানি ও আরো তিনজনকে নথিপত্র হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। ভোটে জালিয়াতি করা হয়েছে ট্রাম্পের এই মিথ্যা বক্তব্য তার সমর্থকদের উত্তেজিত করে ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গায় ইন্ধন যোগায়।

জেনা এলিস, সিডনি পাওয়েল ও বরিস এপস্টেইন নামে ট্রাম্পের আরো তিন সহযোগীর বিরুদ্ধেও মঙ্গলবার তলবনামা জারি করা হয়েছে। তদন্তকারী কমিটি জানিয়েছে, জুলিয়ানির সহকারী জেনা এলিস আইনগতভাবে নির্বাচনের ফল উল্টে দেওয়া যেতে পারে বলে স্মারক তৈরি করেছিলেন। ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েল দাবি করেছিলেন আদালতে দায়েরকৃত মামলা জালিয়াতির ব্যাপক প্রমাণ তুল ধরবে। বাস্তবে তা হয়নি। ট্রাম্পের প্রচারণার পরিকল্পনাকারী বরিস এপস্টেইন দাঙ্গার দিন কৌশল সম্পর্কে আলোচনার জন্য ট্রাম্পকে ফোন করেছিলেন।

ট্রাম্পের চার সহযোগী কমিটিকে তদন্তে সহায়তা করতে ইচ্ছুক কি-না তা এখনো পরিষ্কার নয়। তাঁরা কমিটির নির্দেশ প্রত্যাখান করলে আইনসভাকে অবমাননা করেছেন বলে গণ্য করা হতে পারে। সে ক্ষেত্রে তাদের হয়তো ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হবে। দাঙ্গার দিন হোয়াইট হাউজের সামনে জড়ো হওয়া ট্রাম্প সমর্থকদের উদ্দেশে জুলিয়ানি বক্তৃতা দিয়েছিলেন। তিনি ‘লড়াইয়ের মাধ্যমে বিচারের’ আহ্বান করেছিলেন। হামলা চলার সময় তিনি প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার কার্যক্রম স্থগিত করার জন্য সিনেটরদের আহ্বান জানান। 
সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit