শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

ঝিকরগাছায় অতি দরিদ্রদের ক্ষমতায়নে স্বাবলম্বী নামীয় ব্যবসার উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : অতি দরিদ্রদের ক্ষমতায়ন (Empowering Extreme Poor) কর্মসূচীর আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র, নির্যাতিতা,অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পেশা থেকে ফেরত নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে পাপড়, ছোলা, বুট, রুটি ও ডিম ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে যশোরের রেলগেট এলাকার রিমি আক্তারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসার উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনা ইমদাদ এর সভাপতিতেত্ব এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা সমন্বয়কারী শাহজাহান নান্নু, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, দি স্যালভেশন আর্মি, যশোরের প্রোগ্রাম ম্যানেজার শীতল রায়, লাইটহাউজ নারী মুক্তি সংঘ, যশোরের ম্যানেজার রোকসোনা, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর। উপকারভোগী রিমি আক্তার বলেন জীবনে চরমভাব নির্যাতনের স্বীকার হয়েছি এবং করোনার কর্মমহীন হয়ে চরম অসহায়ত্বের মধ্যে ছিলাম। পেন ফাউন্ডেশনের কাছ থেকে ব্যবসার মালামাল পেয়ে তিনি আনন্দিত বলে অভিমত ব্যক্ত করেন।

অতি দরিদ্রদের ক্ষমতায়ন (Empowering Extreme Poor) কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে এপর্যন্ত মোট ৭৭জন দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ভানগাড়ি, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে বলে পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদা জানিয়েছেন ।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit